১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের পর এবার তামিলনাড়ু, এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে এসআইআর জানাল কমিশন

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের পর এবার তামিলনাড়ুতে শুরু হচ্ছে এসআইআর। এমনটাই জানাল জাতীয় নির্বাচন  কমিশন। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে কমিশন জানিয়ে দিল, এক সপ্তাহ বা তার আশপাশে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে।

প্রসঙ্গত, সাত মাস পর তামিলনাড়ুতে হতে পারে বিধানসভা নির্বাচন। এদিকে নির্বাচন কমিশন তামিলনাড়ুতে সাত দিনের মধ্যে এসআইআর শুরুর কথা জানানো পর প্রশ্ন উঠছে, বাংলাতেও কি এক সপ্তাহের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে?

আরও পড়ুন: এসআইআর: তামিলনাড়ুতে খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে ৮৫ লক্ষ ভোটার

মাদ্রাজ হাইকোর্টে এসআইআর নিয়ে জনস্বার্থ মামলার দায়ের করেছিলেন এআইএডিএমকে-র প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণন। শুক্রবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন জানান, এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে।

আরও পড়ুন: SIR নিয়ে নতুন মামলায় নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

এসআইআর করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনে চলবে নির্বাচন কমিশন। দেশব্যাপী বিশেষ নিবিড় সমীক্ষার অংশ হিসেবেই তামিলনাড়ুতে তা এক সপ্তাহের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে তামিলনাড়ুরমুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: SIR আপাতত স্থগিত রাখার আবেদন মমতার

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাইটক্লাবে নিষিদ্ধ আতশবাজি, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া গোয়া সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের পর এবার তামিলনাড়ু, এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে এসআইআর জানাল কমিশন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার