১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ

পুবের কলম প্রতিবেদক: উত্তরবঙ্গে হড়পা বানে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কথা রাখলেন তিনি। সম্প্রতি নিম্নচাপের ভারী বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরঙ্গে বালাসন নদীর উপর ভেঙে পড়া দুধিয়া সেতুর স্থানে তৈরি হল অস্থায়ী সেতু। দ্রুত এই সেতু চালু হবে বলে খবর। এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক যাতায়াত ফের সহজ হবে, যা স্বস্তি ফিরিয়ে আনবে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

চলতি মাসের শুরুতে বিপর্যয়ের সময় দার্জিলিংয়ের মিরিক এলাকায় ধসে বিধ্বস্ত হয় একাধিক স্থান এবং বালাসন নদীর উপর শিলিগুড়ি-মিরিক যোগাযোগের অন্যতম মাধ্যম দুধিয়া সেতুটি ভেঙে পড়ে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা কার্যত বেহাল হয়ে যায়। বিপর্যয়ের পরই উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত অস্থায়ী সেতু তৈরির নির্দেশ দেন। সেই নির্দেশের পরই জোরকদমে কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে খবর, গত ১০ তারিখ থেকে কাজ শুরু হওয়ার মাত্র দু’সপ্তাহের মধ্যেই পাইপ, বোল্ডার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এই অস্থায়ী সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ

প্রাথমিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পরে ধস সরিয়ে ঘুরপথে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগ শুরু হয়। তবে ঘুরপথে যাতায়াতের জন্য পর্যটক ও সাধারণ বাসিন্দাদের বহু সময় ও অর্থ খরচ হচ্ছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া অস্থায়ী সেতুটি তাঁদের জন্য সুখবর নিয়ে এল। প্রশাসন সূত্রে খবর, আগামী সোমবার থেকে এই অস্থায়ী সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। স্থায়ী সেতুর কাজও চলছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

এদিকে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার ইতিমধ্যেই নতুন করে কংক্রিটের দুধিয়া সেতু তৈরির কাজ শুরু করেছে। পুরনো সেতুর পাশেই ৫১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। রাজ্য সরকার জানিয়েছে, আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই সেতু তৈরির কাজ শেষ হবে। এছাড়াও, সেনাবাহিনীর তরফে ওই এলাকায় একটি বেইলি ব্রিজ তৈরির কাজও চলছে বলে খবর। নতুন এই অস্থায়ী সেতু তৈরি হওয়ায় পর্যটক ও স্থানীয়রা সকলেই খুশি।

আরও পড়ুন: বন্যা পরিদর্শনে গিয়ে হামলার শিকার সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু, শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ফের সহজ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার