০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘থ্যাঙ্ক ইউ দিদি’, মমতাকে ধন্যবাদ জানিয়ে লিখলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ৮ জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে আপকে সমর্থন করায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে কেজরি লেখেন, সর্বদা তাঁর পাশে দাঁড়ানোর জন্য ‘থ্যাঙ্ক ইউ দিদি’। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডল বলেন, ‘দিল্লির ভোটে আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা দিদির প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি। আপনি সর্বদা সমর্থন জুগিয়েছেন, আশীর্বাদ করেছেন। ভালো এবং খারাপ সময়ে আমাদের পাশে থেকেছেন।’ এর আগে আম আদমি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনাও।

Read More: বিমার টাকা হাতাতে বাবাকে খুনের অভিযোগ, গ্রেফতার ছেলে সহ ৪ জন

এদিকে মঙ্গলবারই দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে ভোট দেবেন দিল্লিবাসী। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। ভোটের দিন ঘোষণার আগেই একলা চলো নীতি নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা করেছিলেন, বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করবে আপ।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘থ্যাঙ্ক ইউ দিদি’, মমতাকে ধন্যবাদ জানিয়ে লিখলেন কেজরিওয়াল

আপডেট : ৮ জানুয়ারী ২০২৫, বুধবার