২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ-চিনের বিরুদ্ধে জেতার ক্ষমতা নেই বাইডেন সরকারের!

পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন সামরিক বাহিনী হল একটি ‘দুর্বল’ বাহিনী। চিন কিংবা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জেতার সক্ষমতা রাখে না তারা। ওয়াশিংটনভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘হেরিটেইজ ফাউন্ডেশন’ এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে গবেষণা প্রতিষ্ঠানটি মার্কিন সামরিক বাহিনীর মধ্যে মেরিন সেনাদের শক্তিশালী বলে প্রশংসা করেছে। রিপোর্টে মার্কিন স্পেস ফোর্স এবং নৌ-বাহিনীকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মার্কিন বিমান বাহিনীকে ‘খুবই দুর্বল’ বলে উল্লেখ করা হয়। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে মার্কিন সামরিক বাহিনী এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যারা আঞ্চলিক কোনও বড় সংঘাতে যথাযথ ভূমিকা পালন করতে পারবে না। একই সময়ে দু’টি দেশের সঙ্গে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী অবশ্যই ‘দুর্বলভাবে অস্ত্র-সজ্জিত’ বলেও মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে। হেরিটেজ ফাউন্ডেশনের রিপোর্টে আরও বলা হয়, গত ২০ বছরের সামরিক অভিযানগুলোতে বহু সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে, বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে গত কয়েক দশকে মার্কিন সেনা নিহতের সংখ্যা অনেক বেশি। মার্কিন এই গবেষণা প্রতিষ্ঠানটি মনে করছে, বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে একসঙ্গে দুই ফ্রন্টে লড়াই করার আশঙ্কা অনেক বেশি বেড়েছে এবং দিন দিন প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আগ্রাসী হয়ে উঠছে চিন। তাই দুই ফ্রন্টে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার সেনাবল মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ-চিনের বিরুদ্ধে জেতার ক্ষমতা নেই বাইডেন সরকারের!

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার