০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরভোট হিংসা মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটে হিংসা মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির। পুরভোটে হিংসার অভিযোগ তুলে  হাইকোর্টের পর ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি। সোমবার শুনানি বাতিল করে দিয়ে শীর্ষ আদালত জানায়, হাইকোর্টে মামলা চলছে চলুক। সুপ্রিম কোর্ট এ বিষয়ে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করতে বলেছে। বিচারপতি এল নাগেসারা রাও এবং বিচারপতি বিআর গভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আধা সামরিক বাহিনী মোতায়েনের ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। বাহিনী মোতায়েন করা হবে কি হবে না, এই নিয়ে বলার যোগ্যতা কলকাতা হাইকোর্টের রয়েছে। বিজেপির হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী মনিন্দর সিং।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অবাধ এবং শান্তিপূর্ণ পুরনির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, দলের মনোনয়ন এবং প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি পাচ্ছেন ওই প্রার্থীরা এবং তাঁদের মনোনয়ন প্রত্যাহারের কথা বলা হয়েছে। ৫ জন প্রার্থীর তালিকাও দেওয়া হয়েছে যাঁদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

এই মর্মে তাঁরা কলকাতা পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির প্রতিনিধি দল।

অভিযোগে করা হয়, কলকাতা পুরভোটে থাকবে না ভিভিপ্যাট। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিজেপি। বিজেপি অভিযোগ তোলে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।

সর্বধিক পাঠিত

লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরভোট হিংসা মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার