১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবারেও অবরোধ চলছে হাওড়া জুড়ে, থমকে গেল দক্ষিণ-পূর্ব রেলের চাকাও

পুবের কলম ওয়েবডেস্কঃ নূপুর শর্মার নবী হজরত মুহম্মদকে  নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ দিল্লি থেকে শুরু করে ক্রমেই  ছড়িয়ে পড়ছে সারা  দেশ জুড়ে। বিভিন্ন রাজ্যেই চলছে বিক্ষোভ প্রর্দশন। হাওড়াতেও এই আঁচ পড়েছে এই মন্তব্যের। বৃহস্পতিবারের পর শুক্রবারেও উতপ্ত হাওড়া। শুক্রবার সকাল থেকেই হাওড়ার উলুবেড়িয়া, ধুলাগড়ে চলছে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন।

কিন্তু শুক্রবার সকাল থেকে ফের অবরোধ হয় উলুবেড়িয়ায়, ধুলাগড়-সহ বিভিন্ন জায়গায়। পাশাপাশি শুরু হয় রেল অবরোধ। বম্বে রোডের কুলগাছিয়া, পীরতলায় অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। শলপে পুলিশকে লক্ষ করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অবরোধের জেরে একের পর এক আটকে পড়ে গাড়ি। অভিযোগ পুলিশ অবরোধ হটাতে গেলে আক্রমণ করা হয় পুলিশ কেও । পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার জের, বদলি করা হল দক্ষিণ পূর্ব রেলের জিএম অর্চনা যোশীকে

শুইধু সড়কপথেই নয় অবরোধ করা হয় রেলপথেও । দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল, ফুলেশ্বর, বাগনান একের পর এক স্টেশনে চলতে থাকে অবরোধ। লোকাল  ট্রেন থেকে শুরু করে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেনও ।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে আজও বাতিল ২৬ ট্রেন, চলবে লাইন মেরামতির কাজ

আরও পড়ুন: লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ব্যাহত রেল পরিষেবা
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবারেও অবরোধ চলছে হাওড়া জুড়ে, থমকে গেল দক্ষিণ-পূর্ব রেলের চাকাও

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার