১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চ্যানেলগুলিকে নির্দেশিকা কেন্দ্রের, দেখানো যাবে না বীভৎস ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার স্যাটেলাইট চ্যানেলগুলির জন্য ফের একটি নির্দেশিকা জারি করল কেন্দ্র। তারা জানিয়ে দিয়েছে, টিভিতে কী কী সম্প্রচার করা যাবে বা দেখানো যাবে না। মন্ত্রক চ্যানেলগুলিকে প্রোগ্রাম বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উদাহরণ হিসেবে পন্থের গাড়ি দুর্ঘটনা এবং আরও কিছু ঘটনার কথা উল্লেখ করেছে ওই নির্দেশিকায়। তাতে বলা হয়েছে, প্রাইভেট স্যাটেলাইট চ্যানেলগুলি অনেক সময় মৃতদেহের ছবি দেখায়, কোনও ঘটনা-দুর্ঘটনায় জখম রক্তাক্ত ব্যক্তিদের ছবিও দেখায়।

কখনও কখনও শিশু, মহিলা, বয়স্কদের নির্দয়ভাবে মারা হচ্ছে, এমন খবর বা ছবিও সম্প্রচার করা হয়। মন্ত্রক আরও জানিয়েছে, চ্যানেলগুলি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়ো ক্লিপ নেয়। তারপর তা তারা নিজেদের মতো করে এডিট করে।
নির্দেশিকায় বলা হয়েছে, চ্যানেলগুলি যেন কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন আইন অনুযায়ী প্রোগ্রাম কোড মেনে খবর এবং ছবি সম্প্রচার করে।

সর্বধিক পাঠিত

‘বেলাইন’ সিপিএমে অস্বস্তি: প্রাথমিক সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চ্যানেলগুলিকে নির্দেশিকা কেন্দ্রের, দেখানো যাবে না বীভৎস ছবি

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার