১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যপাল গণেশনের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী,বৈঠক হতে পারে স্ট্যালিনের সঙ্গেও

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যপাল লা গনেশনের আমন্ত্রণে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাই যাচ্ছেন। বিকালে চেন্নাই পৌঁছে সন্ধ্যায় ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর বাসভবনে তিনি বৈঠক করবেন বলে খবর। বর্তমান জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হবে। বৃহস্পতিবার রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ওই দিনই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।

তামিলনাড়ু সফরের প্রথম দিনই, ২ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে সেখানকার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হওয়ার কথা। ওয়াকিবহাল মহলের খবর, বিভিন্ন জাতীয় ইস্যুতে বৈঠক হবে। রাজনৈতিক মহল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলে অনেক সময়েই পাশে পাওয়া যায় স্ট্যালিনকে। তিনিও মমতার সুরেই কেন্দ্রকে সমালোচনা করেন। ফলে এই বৈঠকে ইস্যুগত বিরোধিতা নিয়ে ঐক্যমতে আসার চেষ্টা হতে পারে। পরদিন, ৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের পারিবারিক একটি অনুষ্ঠানে মমতা উপস্থিত থাকবেন। ওই দিনই কলকাতা ফিরে এসে নবান্ন যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সর্বধিক পাঠিত

বেলডাঙা অশান্তি: এনআইএ তদন্তে হস্তক্ষেপ নয়, ইউএপিএ ধারা নিয়ে হাই কোর্টকেই সিদ্ধান্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যপাল গণেশনের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী,বৈঠক হতে পারে স্ট্যালিনের সঙ্গেও

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার