১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রযানের সাফল্যে জড়িত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী

পুবের কলম প্রতিবেদক: চন্দ্রযান ৩-এর সাফল্যের সঙ্গে জড়িত বাঙালি বিজ্ঞানীদের সম্বর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে ‘বিক্রমকে’ পৌঁছে দেওয়ার জন্য ইসরোকেও সংবর্ধিত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাঁদের মাটিতে বিক্রমের পা দেওয়া পরপরই এই প্রকল্পের সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানীদের আলাদা করে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি চিঠি পাঠিয়েছেন ইসরোর প্রধান পি এস সোমনাথকেও। বাঙালি বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান তিনি। এই সংবর্ধনা অনুষ্ঠান কবে, কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। দ্রুতই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চন্দ্রযানের সাফল্যে জড়িত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী

আপডেট : ২৬ অগাস্ট ২০২৩, শনিবার