পুবের কলম প্রতিবেদক: হাইমাদ্রাসায় প্রথম শরিফা খাতুন এবং ফাজিলে প্রথম মুসাম্মদ আলকামাকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের সল্টলেকের অফিসে ২০২২ সালের হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী
বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন ও ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী দারিয়াপুর সিরাজুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মুসাম্মদ আলকামাকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি শরিফা খাতুনকে আল-আমীন মিশনের উলুবেড়িয়া শাখায় ভর্তির জন্য ব্যবস্থা করা হয় এবং আলকামাকে উচ্চশিক্ষায় আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।





























