০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার  করল হাইকোর্ট

পুবের কলম প্রতিবেদক:  ঠিক যেন ছন্দপতন কোন অধ্যায়। চব্বিশ ঘন্টার মধ্যে তলব করেও তা ফিরিয়ে নিলেন বিচারপতি। গত বুধবারের জরুরি তলবের নির্দেশিকা প্রত্যাহার করা হল বৃহস্পতিবার দিনই। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কন্যা সুকন্যা সহ শিক্ষক নিয়োগ মামলায় ছয় জনের আদালতে হাজিরার নির্দেশ প্রত্যাহার হল এদিন। বৃহস্পতিবার টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের মেয়েকে আপাতত আদালতে হাজিরা দিতে হবে না। টেট সংক্রান্ত একটি অতিরিক্ত মামলায় হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যা মণ্ডলকে।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

সেই মতো বৃহস্পতিবার সুকন্যা আদালতে চলেও এসেছিলেন। তবে শুনানি শুরু হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান,  অতিরিক্ত হলফনাম গ্রহণযোগ্য নয়। অনুব্রত কন্যার নিয়োগ বৈধ নয় বলে পিটিশন দায়ের করা হয়েছিল আদালতে। সেই মামলায় এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বুধবার যে হলফনামা পেশ করা হয়েছিল, সেই অতিরিক্ত হলফনামা আদালত গ্রহণ করছে না। সেই হলফনামা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

উল্লেখ্য, মূল প্রাথমিকের যে দুটি মামলা চলছে তার মধ্যে একটি মামলায় এই অতিরিক্ত হলফমানা পেশ করা হয়েছিল। গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অতিরিক্ত হলফনামা খতিয়ে দেখেছিলেন। এদিন বিচারপতি পর্যবেক্ষণ,  দুটি মূল মামলার সঙ্গে এই অতিরিক্ত হলফনামা গ্রহণযোগ্য নয়। এই অতিরিক্ত হলফনামাতেই সুকন্যা সহ অনুব্রত মণ্ডলের ভাই, ভাইপো ও ঘনিষ্ঠ ছয় জনের বিরুদ্ধ অবৈধ নিয়োগের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ, টেট পরীক্ষা ছাড়াই সুকন্যা প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন। কিন্তু চাকরি পাওয়ার পর এক দিনও স্কুলে যাননি। বাড়িতে বসেই বেতন সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, স্কুলে হাজিরার খাতা পাঠানো হত তাঁর বাড়িতে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

শুধু সুকন্যাই নন, বাকি পাঁচ জনের কেউই টেট পাশ করেননি বলেও অভিযোগ করা হয়। এই অভিযোগ ওঠার পরই গত বুধবার  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সুকন্যা সহ ছয়জনকে বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে। তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও দ্রুত বীরভূম এসপির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেইসঙ্গে বলা হয়, বৃহস্পতিবার টেট পাশের শংসাপত্র  ও নিয়োগ পত্র এজলাসে পেশ করতে হবে তাঁদের। এর পর থেকেই কেষ্ট কন্যার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। কিন্তু এদিন মামলার শুনানি শুরু হওয়ার আদালত জানায়, এই অতিরিক্ত হলফনামা গ্রহণ করা হচ্ছে না।সুকন্যা সহ বাকি ছয়জনেরও হাজিরার নির্দেশ প্রত্যাহার করল আদালত। একইসঙ্গে খারিজ করা হয়েছে তাদের নথি জমা দেওয়ার সমস্ত নির্দেশও।

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত্যাহার  করল হাইকোর্ট

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার