১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরানো ছন্দে ফিরছে পবিত্র হজ , এ বছর নেই কোনও বিধিনিষেধ

বিশেষ প্রতিবেদনঃ করোনা মহামারি চলাকালীন সীমিত করা হয়েছিল পবিত্র হজযাত্রার ব্যাপ্তি। কমিয়ে আনা হয়েছিল হজযাত্রীদের সংখ্যা। এরই পাশাপাশি জারি ছিল একাধিক নিষেধাজ্ঞা। তবে ২০২৩ সালে আর সেই কড়াকড়ি থাকছে না বলে জানাল সউদি আরবের হজমন্ত্রক।

আরও পড়ুন: পবিত্র রমযানে আল-আকসায় বিধিনিষেধের পথে ইসরাইল

কর্তৃপক্ষ জানিয়েছে, এবার হজে যাত্রীদের সংখ্যা হবে মহামারির আগের সময়ের মতোই। সউদির হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানিয়েছেন, হজযাত্রীদের সংখ্যায় তো লাগাম টানা হবেই না, বয়সেরও কোনও সীমারেখা থাকছে না। তবে তৌফিক জানিয়েছেন, যারা একবারও হজে আসেননি তাঁদের আগে অনুমতি দেওয়া হবে। পরে সুযোগ পাবেন বাকিরা। বলাই যায়, ২০২৩-এ পুরানো ছন্দে ফিরতে চলেছে পবিত্র হজযাত্রা।

আরও পড়ুন: হজ শেষে আজ বাংলায় ফিরছেন হাজীরা

আরও পড়ুন: খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শিল্পকর্ম ভারতকে ফেরত দিচ্ছে আমেরিকা

উল্লেখ্য, সোমবার থেকেই শুরু হয়েছে ‘হজ এক্সপো ২০২৩’। মূলত হজযাত্রার প্রস্তুতি সারতেই বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠান চলছে জেদ্দায়। হজ এক্সপোর উদ্বোধনে হজ মন্ত্রী যাত্রীদের উদ্দেশে বলেন, হজ আবার সেই পুরনো মেজাজে ফিরতে চলেছে।

বিশ্বজুড়ে করোনার সংক্রমন ছড়ানোর আগে যে ভাবে হজ করতেন মানুষ এ বারও সেই একই রূপে দেখা যাবে মক্কা-মদিনাকে। সউদি হজ ও উমরাহমন্ত্রক সূত্রে জানা গেছে, এবার প্রায় ৩০ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। এর মধ্যে বহির্বিশ্ব থেকে প্রায় ২০ লক্ষ মুসলমান হজে অংশ নেবেন। এ ছাড়া সউদি থেকে ১০ লক্ষের মতো মুসলিম হজে অংশ নেবেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরানো ছন্দে ফিরছে পবিত্র হজ , এ বছর নেই কোনও বিধিনিষেধ

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার