১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের পরিবহণ দফতরের আয় বাড়ল ৬৮৯ কোটি টাকা

পুবের কলম প্রতিবেদক: বাংলায় এখন বাণিজ্যিক ও ব্যক্তিগত  মিলিয়ে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ গাড়ি রয়েছে। এই সব গাড়ি থেকে রাজ্য সরকারের পরিবহণ দফতরে মোটা অঙ্কের আয়ও জমা পড়ছে। এবার পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সেই আয়ের পরিমাণ এখন অনেকটাই বেড়েছে। সেই আয় বাড়ার জন্যই নয়া অর্থবর্ষে রাজ্যের পরিবহণ দফতরের আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা। তবে তাতে আমজনতার ওপর সেভাবে কোনও চাপ পড়বে না। বরঞ্চ এই টাকাই জনতার কাছে ফিরবে নানা প্রকল্পের মাধ্যমে, এমনটাই মনে করছেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা।

জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে বাংলার বুকে পরিবহণ দফতরের আয় হয়েছিল ২ হাজার ৬৬৪ কোটি টাকা। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে আয় হয়েছে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র পরিবহণ দফতরেই এক বছরের মধ্যে আয় বেড়েছে ৬৮৯ কোটি টাকা। বিগত অর্থবর্ষে প্রায় ৭০০ কোটি টাকা বেশি আয় হওয়ায় এবার রাজ্য সরকার চাইছে ১ হাজার টাকা বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করে নয়া লক্ষ্যমাত্রা ঠিক করা হোক। তাই ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের পরিবহণ দফতরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা। কিন্তু কোন পদ্ধতিতে এই রাজস্ব বাড়ল? এ প্রসঙ্গ রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, গাড়ির মালিক এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে। সেই কারণেই মোটর ভেহিকেল আইন মেনে তাঁরা গাড়ির যাবতীয় বৈধ কাগজপত্র আপ টু ডেট রাখছেন। সেই সূত্রেই রেজিস্ট্রেশন ফি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ বিবিধ খাতে এই আয় হয়েছে।

আরও পড়ুন: রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ল বেতন ও ক্ষতিপূরণ

আরও পড়ুন: বাড়ল ধানের ক্রয়মূল্য, কৃষকবন্ধু প্রকল্পে নাম না থাকলেও ধান কিনবে রাজ্য
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের পরিবহণ দফতরের আয় বাড়ল ৬৮৯ কোটি টাকা

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার