১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুব শীঘ্রই গড়ে উঠতে চলেছে রাজ্যের সব থেকে বড় জল শোধনাগার

পুবের কলম প্রতিবেদক:  খুব শীঘ্রই গড়ে উঠতে চলেছে রাজ্যের সবথেকে বড় জল শোধনাগার। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কাজ এখনও চলছে। ইতিমধ্যেই অনেক জায়গাতে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বিশুদ্ধ পানীয় জল। তবে, এবার ১৭৬০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে রাজ্যের বৃহত্তম জল শোধনাগার।

এই জল শোধানাগার গড়ে উঠতে চলেছে কলকাতার উপকন্ঠে হুগলি জেলার উত্তরপাড়া-কোতরং পুরসভার হিন্দমোটর এলাকায়। জানা গিয়েছে, এই পানীয় জল প্রকল্প গড়ে উঠলে ৭টি পুরসভা এবং ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ লক্ষ মানুষ উপকৃত হবেন। স্বাধীনতার পর বাংলার বুকে এটাই হতে চলেছে রাজ্যের সব থেকে বড় পানীয় জল শোধনাগার। এই প্রকল্পটি গড়ে উঠলে সেখানে প্রতিদিন ৫৫ গ্যালন জল পরিশুদ্ধ হতে পারবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খুব শীঘ্রই গড়ে উঠতে চলেছে রাজ্যের সব থেকে বড় জল শোধনাগার

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার