০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামের বাড়িতে ছিলেন মন্ত্রী, স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগদান

দেবশ্রী  মজুমদার, মুরারই: মুরারই দু’নম্বর ব্লকের কুশমোর এক নম্বর পঞ্চায়েতের নির্বাচিত বর্তমান সদস‍্য ফরওয়ার্ড ব্লকের রোমান মোল্লা ও সিপিএমের পঞ্চায়েত সদস্য অর্চনা পাল তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

বামদলের রোমান মোল্লা এবং অর্চনা পাল তৃণমূল কংগ্রেসে যোগদানের পর জানান, জননেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যেভাবে রাজ‍্যের উন্নয়ন করে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদানের চেষ্টা করছিলাম। আজকে মন্ত্রীকে হাতের কাছে পেয়ে যোগদানের জন‍্য ইচ্ছে প্রকাশ করি। শেষ পর্যন্ত তা মঞ্জুর হয়।

মুরারই দুই ব্লকের সভাপতি আফতাব উদ্দিন মোল্লা বলেন, এই দুই জন সদস‍্য অনেক আগেই দলের কাছে আবেদন করেছিলেন। আজকে যোগদান হলো। তিনি জানান, কুশমোড় এক পঞ্চায়েতে সতেরোজন সংসদ সদস‍্য আছে। এগারো জন মিলে পঞ্চায়েত গঠন করে তৃণমূল কংগ্রেস। এই দুইজন বাম সদস‍্য যোগদান করায় বর্তমানে তৃণমূলের সদস‍্য সংখ‍্যা দাঁড়ালো তেরো। বাকি চারজনের মধ‍্যে তিনজন কংগ্রেস এবং একজন ফরওয়ার্ড ব্লক আছেন। সবাই মুখিয়ে আছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন‍্য। জানা গেছে, বিগত লোকসভা নির্বাচনে কুশমোড় এক ও দুই মিলে সতেরো হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। এবার লিড আরও বাড়বে বলে জানান, ব্লক সভাপতি আফতাবউদ্দিন মোল্লা।

জানা গেছে, মুরারই দুই ব্লকের কুশমোড় এক পঞ্চায়েতের কলহপুরের আদি বাসিন্দা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বোলপুরে থাকলেও, রবিবার গ্রামের বাড়িতে ছিলেন। সেখানে কোন দলীয় কর্মসূচি ছাড়াও স্বতঃস্ফূর্তভাবে পঞ্চায়েতের দুই নির্বাচিত সদস‍্য তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন। তাদের অধীর আগ্রহ দেখে মন্ত্রী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রামের বাড়িতে ছিলেন মন্ত্রী, স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগদান

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার