১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেলথ ড্রিঙ্কস বর্নভিটা কোম্পানিকে নোটিশ ধরাল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন

পুবের কলম,ওয়েবডেস্ক: শিশুদের জন্য জনপ্রিয় হেলথ ড্রিঙ্কস প্রস্তুতকারী সংস্থা মন্দেলেজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়া লিমিটেডকে নোটিশ পাঠাল ‘শিশু সুরক্ষা কমিশন’। উল্লেখ্য, এই সংস্থাই জনপ্রিয় ‘বর্নভিটা’ প্রস্তুত করে। এই হেলথ ড্রিঙ্কস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা ও সামাজিক মাধ্যমে এক পুষ্টিবিদের পোস্টের পর মন্দেলেজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়া লিমিটেড-কে নোটিশ পাঠায় ‘শিশু সুরক্ষা কমিশন’। নোটিশে, ওই সংস্থা তাঁদের বিজ্ঞাপনে খাদ্য সুরক্ষার নিয়ম সঠিক ভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ, প্যাকেজিং, লেবেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই সঙ্গে নিজেদের পণ্য নিয়ে তাঁরা মিথ্যে দাবি করেছে।

উল্লেখ্য, বর্নভিটার মতো হেলথ ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি রয়েছে। এতে ভিটামিন, মিনারেলস থাকে ঠিকই কিন্তু সুগার কনটেন্ট বা চিনির পরিমাণ এতটাই বেশি যে তা বাচ্চার শরীরের জন্য বিষের সমতুল্য। প্রতি চামচে এত পরিমাণ চিনি ঢোকে বাচ্চার শরীরে যা পরবর্তী সময়ে নানারকম অসুখের কারণ হয়ে উঠতে পারে। এই ঘটনার জেরে সংস্থার সভাপতি দীপক আইয়ারকে নোটিশ পাঠানো হয়েছে বলেই খবর।
শিশু অধিকার সংস্থাটি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটিকে এ প্রসঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি খাদ্য সুরক্ষা বা বিজ্ঞাপনের নির্দেশিকাগুলি পূরণ করতে ব্যর্থ হওয়া সংস্থা গুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়েছে।

সম্প্রতি এক পুষ্টিবিদের করা পোস্টকে কেন্দ্র করে খবরের শিরোনামে চলে আসে বর্নভিটা। পোস্টে তিনি লেখেন, “এই হেলথ ড্রিঙ্কসে এমন কিছু রাসায়নিক রয়েছে যা ভবিষ্যতে ক্যানসারের মতো মারণ রোগ ডেকে আনে। এহেন পোস্টের পরই বর্নভিটার তরফে তাঁকে আইনি নোটিশ দেওয়া হয়। এর পর অবশ্য ওই পোস্টটি সরিয়ে দেন তিনি। যদিও ততক্ষণে ওই পুষ্টিবিদের পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। তবে এনসিপিসিআর-এর দাবি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা ও নিয়মাবলী ঠিক মতো না মেনেই হেলথ ড্রিঙ্কস তৈরি করেছে এই সংস্থা।

প্রসঙ্গত, বিজ্ঞাপনী চমকে ভুলে বাবা-মায়েরা যথেচ্ছ হেলথ ড্রিঙ্কস খাওয়াচ্ছেন বাচ্চাদের। কিন্তু এই ড্রিঙ্কসের গুণগত মান সম্পর্কে ধারণাও নেই তাদের।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেলথ ড্রিঙ্কস বর্নভিটা কোম্পানিকে নোটিশ ধরাল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার