উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : নিমপীঠে একটি পথ দুর্ঘটনায় ধৃত মোটরভ্যান চালককে বুধবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। মঙ্গলবার বিকালে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম মোড়ে শিশু স্কুল পড়ুয়া বোঝাই মোটরভ্যানকে ধাক্কা মারে অপর এক মোটরভ্যান।
আর তাতে বেশ কয়েকজন শিশু আহত হয়। গুরুতর আহত দুই শিশুর এখনো চিকিৎসা চলছে বারুইপুর মহকুমা আদালতে। আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবারই নিমপীঠের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এক মোটরভ্যান চালককে।
ধৃতের নাম আইনুল লস্কর, বাড়ি জয়নগর থানার পদ্মেরহাট এলাকায়। ধৃতকে বুধবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।































