পুবের কলম ওয়েবডেস্ক: সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই প্রাণহানি হয়েছে ৩৩ হাজারেরও বেশি মানুষের। সিরিয়ায় মৃতের সংখ্যা ৬ হাজারের কাছাকাছি। দুই দেশে আহত লক্ষাধিক মানুষ। তুরস্কে ১০ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হতে পারে। উদ্ধারকারীরা বলছেন, ধ্বংসস্তূপ সরিয়ে শেষ পর্যায়ের উদ্ধারকাজ চলছে। আর হয়তো কয়েক দিন এই অভিযান চলতে পারে। ভূমিকম্পের পর এক সপ্তাহেরও বেশি পার হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, এখন ধ্বংসস্তূপের নিচে কারও বেঁচে থাকার সুযোগ নেই। বিশ্বের ৭০টিরও বেশি দেশ চলমান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ধ্বংসস্তূপের কংক্রিট সরালেই মিলছে শত শত লাশ। রাষ্ট্রসংঘ সতর্ক করে বলেছে, নিহতের চূড়ান্ত সংখ্যা দ্বিগুণ হতে পারে। এখন তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লক্ষ লোকের জরুরি খাদ্যের প্রয়োজন রয়েছে। এদিকে সিরিয়ার সরকার তার নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ানটেপ শহর। ভূমিকম্পের পর ১,৭০০ আফটারশক রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার সকালে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। তারপর অন্তত ১০০ বার জোরালো আফটার শকে কাঁপে দুই দেশের মাটি। এতে গুঁড়িয়ে যায় হাজার হাজার হাসপাতাল, স্কুল, ঐতিহাসিক স্থাপনা ও ভবন। সিরিয়া-তুরস্কের এই ভূমিকম্পকে শতাধীর সবচেয়ে ধ্বংসাত্মক ও প্রাণঘাতী বলে মনে করছেন গবেষকরা। বলা হচ্ছে, আগামী কয়েক দিনে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।প্রায় শেষের পথে উদ্ধার অভিযান, ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪০ হাজার
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৬
আরও খবর
জবলপুরে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৯, তদন্তের নির্দেশ পর্যটন মন্ত্রীর
সিকিমে ভূমিকম্প, কাঁপল কালিম্পং ও দার্জিলিং
সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, রিখটার স্কেলে উৎসস্থল গিয়ালশিং
মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
টাইফুন কালমায়েগি ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ছাড়াল ৯৩, লণ্ডভণ্ড সেবু প্রদেশ
টাইফুন কালমায়েগি ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ছাড়াল ৯৩, লণ্ডভণ্ড সেবু প্রদেশ
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ