১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন আধার কার্ডের তথ্য যাচাই করবে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

পুবের কলম, ওয়েবডেস্কঃ এতদিন নতুন আধার কার্ডের তথ্য যাচাইয়ের কাজ করত কেন্দ্র সরকার। এবার থেকে সেই কাজ করবে রাজ্য সরকার। এই পরিবর্তনের জেরে এখন রাজ্যের বুকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ নতুন করে আধার কার্ড করাতে চাইলে কিছুটা হলেও সমস্যায় পড়বেন। কেননা ডাকঘর বা আধার সেবা কেন্দ্র গুলিতে আধার সংক্রান্ত কাজ হলেও তার তথ্য যাচাইয়ের কাজ বন্ধ রয়েছে বাংলায়। এর ফলে আধার কার্ড হাতে পাচ্ছেন না সাধারণ মানুষ। নতুন আধার কার্ড তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রশাসনিক দায়িত্বের রদবদলের জটেই আটকেছে আধার পরিষেবা। তবে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ শুরু হবে।

এখন জন্মের পরই আধার কার্ড করতে হচ্ছে শিশুদের। এরপর পাঁচ বছর বয়স পার হলে এবং ১৫ বছর পর ফের তা আবার আধার কার্ড করতে হয়। আধার কর্তৃপক্ষ বা উদয় জানাচ্ছে, যাদের আধার আছে এবং তা ১০ বছর আগে করানো হয়েছে, তাঁদের নতুন করে তা আপডেট করতে হবে। এসব কাজের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কিন্তু সমস্যা তৈরি হয়েছে ১৮ বছরের বেশি বয়সি নতুন আবেদনকারীদের ক্ষেত্রে। ১৮ বছর বা তার ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁরা আধার কার্ড করানোর জন্য নানা তথ্য ও নথি দেন। এতদিন সেই নথি যাচাইয়ের দায়িত্ব ছিল উদয়ের ওপর। কিন্তু লোকবল ও পরিকাঠামোর অভাবে সেই যাচাই প্রক্রিয়ায় কখনও কখনও খামতি থেকে যাচ্ছিল। এই প্রেক্ষিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব রাজ্যকে দেওয়া হয়। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের তরফে সেই উদ্যোগ শুরু হয়েছে। ধাপে ধাপে প্রশাসনের নিচু স্তরে সেই যাচাই প্রক্রিয়ার যথাযথ পরিকাঠামো গড়া হবে।

আরও পড়ুন: এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

কিন্তু সূত্রে খবর, সেই কাজ এখনও শেষ হয়নি। তথ্য যাচাইয়ের জন্য আলাদা পোর্টাল করা এবং তা পরিচালনার কাজটি শুরু হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। আধার কর্তৃপক্ষের বক্তব্য, যেহেতু বহু সরকারি ও নাগরিক পরিষেবা এবং আর্থিক লেনদেন এখন আধার নির্ভর হয়ে পড়ছে, তাই ভুয়ো কার্ড আটকানো জরুরি। দেশের নিরাপত্তার খাতিরেও তা প্রয়োজন। সেই কারণেই আধার সংক্রান্ত প্রতিটি আবেদনই গুরুত্ব দিয়ে দেখতে হবে। রাজ্য সেই কাজেই জোর দিতে চলেছে।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন আধার কার্ডের তথ্য যাচাই করবে রাজ্য সরকার, জানুন বিস্তারিত

আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার