১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্টেশনে সাঁওতালিতে ঘোষণা হোক, দাবি আদিবাসীদের

পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী জনতা বাস করেন। তাদের অনেকেরও ভাষা সাঁওতালি। তারা অন্য ভাষা বুঝতে পারেন না। তাই নানা ক্ষেত্রে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রেল স্টেশনে তারা প্রচণ্ড অসুবিধায় পড়েন। তাই স্টেশনগুলিতে যাতে সাঁওতালি ভাষাতেও ঘোষণার ব্যবস্থা, তার দাবি জানিয়েছে একটি খ্যাতনামা ট্রাইবাল সংগঠন।

জনজাতি-অধ্যুষিত এই অঞ্চলে এই ভাষাটিতে ট্রেন স্টেশনের বোর্ডগুলিতে নাম লেখা থাকলে সুবিধা হবে বলে তারা জানিয়েছেন। এ নিয়ে আদিবাসী সেনগেল অভিযান নামের একটি সংগঠন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি দিয়েছে।

আরও পড়ুন: ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

এএসএ সভাপতি সালখান মুর্মু জানিয়েছেন, সংবিধানের অষ্টম তপশিলে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অসম, অরুণাচল প্রদেশ, বাংলা, বিহার, ওড়িশা, ত্রিপুরা ও ঝাড়খণ্ডের বেশকিছু এলাকায় এই ভাষায় কথা বলেন আদিবাসীরা। স্টেশনে অন্যান্য ভাষার পাশাপাশি সাঁওতালিতেও ঘোষণা হোক, দাবি তার।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি: বাদল অধিবেশনের আগে সুর চড়াচ্ছে এনসি ও কংগ্রেস

আরও পড়ুন: আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাইজেরিয়ায় ২০০ মার্কিন সেনা মোতায়েন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্টেশনে সাঁওতালিতে ঘোষণা হোক, দাবি আদিবাসীদের

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার