১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জ্ঞানভাপী মামলা: সুপ্রিম কোর্টে খারিজ ইন্তেজামিয়া কমিটির আর্জি

পুবের কলম ওয়েব ডেস্কঃ জ্ঞানভাপী মামলায় শুক্রবার সুপ্রিমকোর্টে  স্বস্তি পেল না ইন্তেজামিয়া মসজিদ কমিটি। ২০২১ থেকে  ইলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। পরে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিবাকর তাঁর নির্দেশে এই মামলার শুনানি সিঙ্গল বেঞ্চ থেকে অন্য বেঞ্চে সরানোর নির্দেশ দেন। ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে এদিন মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেই আর্জি এদিন খারিজ করে দেয় আদালত।

সুপ্রিম কোর্ট জানায়, হাইকোর্টের প্রধান বিচারপতির এক্তিয়ারে আমরা হস্তক্ষেপ করব না। জ্ঞানভাপী মসজিদ মামলার রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি চলছিল ইলাহাবাদ হাইকোর্টের একক বেঞ্চ। সেখান থেকেই এই মামলা  অন্য বেঞ্চে সরানোর নির্দেশ দিয়েছেন ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। তাকে চ্যালেঞ্জ করেই  মামলা করেছিল মুসলিম পক্ষ।

মসজিদ কমিটির হয়ে সুপ্রিম কোর্টে এই আর্জি জানিয়েছিলেন খ্যাতনামা আইনজীবী হুজাইফা আহমেদ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি  মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছিল মামলার শুনানি। বেঞ্চ বলেছে, হাইকোর্টের প্রধান বিচারপতির আদেশে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়। এই প্রথা হাইকোর্টেও অনুশীলন করা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি যে বেঞ্চে এই মামলা পাঠাবেন, সেখানেই এর শুনানি হওয়া উচিত। ৮ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে ইলাহাবাদ হাইকোর্ট।

সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জ্ঞানভাপী মামলা: সুপ্রিম কোর্টে খারিজ ইন্তেজামিয়া কমিটির আর্জি

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার