১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কথা বলতে পারে গাছও!

পুবের কলম, ওয়েবডেস্ক: গাছের প্রাণ আছে প্রমান করেছিলন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। এবার ইসরাইলের বিজ্ঞানীরা জানালেন গাছ নাকি কথাও বলতে পারে! গাছের বলা ‘শব্দ’শনাক্ত করতে সক্ষম  হয়েছেন তারা।তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যুগান্তকারী গবেষণাটি বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হয়েছে।

ইসরাইলি গবেষকরা যে শুধু গাছের ‘শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছেন তা-ই নয়, তারা জানিয়েছেন, গাছের একেক প্রজাতি একেক ধরনের ‘ভাষায়’ নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলেও তারা জানতে পেরেছেন।

গবেষকরা জানিয়েছেন, একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তারা মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের করা ‘শব্দ’ রেকর্ড করেছেন। তারা জানিয়েছেন, উদ্ভিদরাও ‘কথোপকথন’ চালায়। এই ‘শব্দ’ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের‘শব্দ’ হয় অনেকটা সে রকম। এই নিসৃত ‘শব্দ’ অনেকটা মানুষের কথা বলার মতোই, তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি, যা মানুষের শ্রবণ সীমার বাইরে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কথা বলতে পারে গাছও!

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার