১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় মানবিক সহায়তায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস

পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত গাজা। চারিদিকেই শুধু প্রিয়জনকে হারানোর আর্তনাদ। গাজায় ইহুদি হামলায় কমপক্ষে ৭ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬৬ শতাংশই মহিলা ও শিশু। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর দিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এই পরিস্থিতিতে গাজা  উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার পরিষদের অধিবেশনে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সাধারণ পরিষদে তোলা যুদ্ধ পরিস্থিতির কথা তুলে নিন্দা জানানো হয়। সেই সাধারণ মানুষের সুরক্ষা ও বাধাহীন ত্রাণসহায়তার আহ্বান জানানো হয়।

গৃহীত প্রস্তাবে চলমান সংঘাতের সময় আটক সাধারণ মানুষের ‘অবিলম্বে ও নিঃশর্ত’ মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, তাঁদের নিরাপত্তা, সুস্থতা এবং তাঁদের সঙ্গে মানবিক আচরণেরও আহ্বান জানানো হয়।
আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল জর্ডন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছে ১৪ সদস্য। অপর দিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কোনও প্রস্তাব গৃহীত হওয়ার পর, তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের অধিকাংশ দেশ এ পরিষদের সদস্য হওয়ায় গৃহীত হওয়া প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় মানবিক সহায়তায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার