১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘একটা চুলও ছুঁতে পারবে না’ : মহুয়া

পুবের কলম ওয়েব ডেস্কঃ ২ নভেম্বরই লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে যে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তাঁর বয়ান নথিভুক্ত করার জন্য ৩১ অক্টোবর তাঁকে তলব করেছিল এথিক্স কমিটি। তবে, এর আগে তৃণমূল সাংসদ জানিয়েছিলেন, তাঁর পূর্ব নির্ধারিত ব্যস্ততা আছে। তাই তিনি ৩১ অক্টোবরের বদলে ৫ নভেম্বর এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন। মঙ্গলবার সিদ্ধান্ত বদলে তিনি জানিয়েছেন ২ তারিখ এথিক্স কমিটির সামনে উপস্থিত হবেন তিনি।

মহুয়া বলেন, একটা পয়সা নিয়েছি, তা প্রমাণ করতে পারবে না। ওরা যে কোনও মূল্যে মুখ বন্ধ করতে চায়। তাই যা তা একটা অভিযোগ দিয়ে দিয়েছে। কোনও প্রমাণ আছে? এক পয়সা নিয়েছি প্রমাণ থাকলে এথিক্স কমিটিতে ডাকত না। এফআইআর  করে সোজা জেলে ঢুকিয়ে দিত। কিছু প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ ঠুকে মহুয়া বলেন, ওরা আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না। আমি এথিক্স কমিটিতে যাব। আর সব অভিযোগ খণ্ডন করব।’ প্রশ্ন তুলে মহুয়া বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, তা যাচাই করার জন্য এথিক্স কমিটি কি আদৌ উপযুক্ত ফোরাম? তাঁর দাবি, সংসদীয় কমিটিগুলির কোনও ফৌজদারি এক্তিয়ার নেই। তাই, এই মামলার তদন্তের দায়িত্ব, কোনও আইন রক্ষাকারী সংস্থাকে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘একটা চুলও ছুঁতে পারবে না’ : মহুয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার