১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইসরাইল থেকে রাষ্ট্রদূত ফেরাল হন্ডুরাস

পুবের কলম, ওয়েবডেস্ক: বলিভিয়ার পর এবার ইসরাইল থেকে নিজেদের  রাষ্ট্রদূতকে সরিয়ে নিল হন্ডুরাস। লাতিন আমেরিকার দেশটির বিদেশ বিষয়ক মন্ত্রী এডুয়ার্ডো এনরিক রেইনা শুক্রবার তাঁর দেশের এই সিদ্ধান্তের কথা জানান। ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় অসামরিক ফিলিস্তিনি জনগণ গুরুতর মানবিক পরিস্থিতির শিকার হচ্ছে উল্লেখ করে হন্ডুরাসের বিদেশমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়ামারা কাস্ত্রো এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি, মানবাধিকরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সমঝোতার উদ্দেশ্যে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন।’ রেইনা বলেন, ‘গাজার অসামরিক লোকজনের ওপর এমন নির্বিচার হামলা আমাদের উদ্বিগ্ন করে। এ পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার একটি উপায় হল আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা। পরিস্থিতি না বদলানো পর্যন্ত হন্ডুরাস সরকার তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে ইসরাইলে কর্মরত অন্যান্য কূটনীতিক ও কর্মীরা পরববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। ২০২১ সালে হন্ডুরাসের তৎকালীন প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের প্রশাসন তাদের দূতাবাসকে তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তর করেছিল। ট্রাম্প প্রশাসনও ২০১৮ সালে জেরুসালেমে তাদের দূতাবাস সরিয়ে আনে। উল্লেখ্য, গাজায় মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে গত মঙ্গলবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া। এছাড়া চিলি ও কলম্বিয়াও ইসরাইলে তাদের নিজস্ব রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘বেলাইন’ সিপিএমে অস্বস্তি: প্রাথমিক সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ইসরাইল থেকে রাষ্ট্রদূত ফেরাল হন্ডুরাস

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার