১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার জলের উপর দিয়ে ছুটবে মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

পুবের কলম, ওয়েব ডেস্ক: কেরলের কোচিতে চালু হচ্ছে ভারতের প্রথম ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও একটি জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি চলতি মাসেই শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।

আগামী ২৫ এপ্রিল থেকে কেরলের জলপথে এই পরিষেবা পাওয়া যাবে। প্রায় ৭৪৭ কোটি টাকার এই প্রকল্পটি সাধারণ যাত্রীদের জলপথে যাতায়াতের পরিষেবা আরও সুবিধাজনক করে দেবে। ভারত-জার্মান যৌথ উদ্যোগে সৃষ্ট এই প্রকল্প কেরলের পর্যটনের উন্নতিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই জলযানটি ব্যাটারি চালিত হবে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর , ওয়াটার মেট্রো পরিষেবায় কম খরচে যাতায়াত করতে পারবেন আমজনতা। সাধারণ মেট্রো পরিষেবার মতোই এখানে সব রকম সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরেও এই একই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, বিশ্ব দরবারে ভারতকে তুলে ধরতে একের পর এক চমকপ্রদ কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বিশ্ব দরবারে ভারত বেশ খানিকটা নাম কামিয়েছে। এছাড়াও দেশের উন্নতির জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে এই উদ্যোগ আরও একটু প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার জলের উপর দিয়ে ছুটবে মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার