১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ডেঙ্গুর বলি হাওড়ার যুবক

আইভি আদক, হাওড়া: নীতু সিংয়ের পর অতীশ সিং। মাত্র ৫ দিনের ব্যবধানে ডেঙ্গুতে ফের মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ায়। গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার মৃত্যু হয় নীতুর। এবার ঘটনা ২৯নং ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেনে। অতীশ কুমার সিং (২৭) জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে।

মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা এদিন এই নিয়ে ক্ষোভ উগরে দেন হাওড়া পুরনিগমের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, এখানে নিয়মিত ড্রেন সাফাই হয়না। ব্লিচিং বা মশা মারার তেল স্প্রে করা হয়না। মশার আঁতুড়ঘর হয়ে রয়েছে গোটা এলাকায়। অথচ কোনও উদ্যোগ নেই পুরনিগমের। ভোট এলে তবেই জনপ্রতিনিধিদের দেখা মেলে বলেও স্থানীয়দের অভিযোগ। তবে, ডেঙ্গুতে মৃত্যুর খবর আসতেই মঙ্গলবার সকালে দেখা মিলেছে পুরনিগমের সাফাই কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ডেঙ্গুর বলি হাওড়ার যুবক

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার