১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনি

পুবের কলম ওয়েব ডেস্ক: অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে এই পুরস্কার পেলেন তিন মার্কিন নাগরিক। তারা হলেন; বেন এস বারন্যাঙ্কে; ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ।

ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করার জন্য এ বছর এই তিনজন নোবেল পেলেন। সোমবার স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

আরও পড়ুন: জঙ্গিযোগের অভিযোগে চাকরি হারালেন ফের তিন সরকারি কর্মী, প্রতিক্রিয়া ওমরের

নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়; বিজয়ীদের গবেষণায় অর্থনীতিতে ব্যাঙ্কের ভূমিকা স্পষ্ট হয়েছে; বিশেষ করে অর্থনৈতিক সংকটের সময়। তাছাড়া তাদের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হল কেন ব্যাঙ্কের পতন এড়ানো জরুরি।

আরও পড়ুন: ত্রিদেশীয় সফরে এরদোগান, যাবেন পাকিস্তানেও

গতবছর অর্থাৎ ২০২১ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডেভিড কার্ড; জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, ৩ রাজ্যের তিন প্রবীণ নেতাকে শোকজ বিজেপির

১৯০১ সালে পদার্থবিজ্ঞান; রসায়ন; চিকিৎসাবিজ্ঞান; সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে।

অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে। ১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাঙ্ক সেভেরিজেস রিক্সব্যাঙ্ক ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে যে বিপুল অর্থ দান করে তা দিয়ে অর্থনীতিতে নোবেল প্রদান করা হবে বলে ঠিক করা হয়।

আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

পদার্থ; রসায়ন ও অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল ইন্সটিটিউট অব সায়েন্স। অপরদিকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গত ৩ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এই কার্যক্রম শেষ হল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনি

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার