১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পানিহাটির দই-চিঁড়ের মেলায় তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণ হারালেন তিনজন, ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পুবের কলম ওয়েবডেস্কঃ পানিহাটির দই-চিঁড়ের মেলায় তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণ হারালেন কমপক্ষে তিনজন।  অসুস্থ আরও কমপক্ষে ১৫ জন ৷ ঘটনায় ট্যুইট করে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ৷ উত্তর ২৪ পরগণা  জেলার পানিহাটিতে এই মেলা উপলক্ষ্যে ভিড় জমিয়েছিলেন প্রায় লাখো পূণ্যার্থী। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ তার জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ৷ যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ আয়োজকরা ৷

প্রায় পাঁচ শতাধিক বছরের প্রাচীন এই মেলা। গত দুবছর করোনার জন্য এই মেলা বন্ধ রাখা হয়। চলতি বছরে সংক্রমণের আধিক্য কিছুটা আয়ত্তের মধ্যে থাকায় এই মেলার  আয়োজন করা হয়।

ঘটনায় মৃতদের মধ্য়ে রয়েছেন এক প্রবীণ দম্পতি ৷ তাঁদের নাম সুভাষ পাল ও শুক্লা পাল ৷ তাঁদের জামাই দেবাশিস বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি পানিহাটিরই বাসিন্দা ৷ তাঁদের বাড়ির  পাশেই রয়েছে ইসকনের মন্দির ৷ রবিবার দই-চিঁড়ের মেলা উপলক্ষেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই দম্পতি ৷ সেখানেই গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান তাঁরা ৷ পরে তাঁদের মৃত্যু হয়। পাওয়া গিয়েছে আরও এক বৃদ্ধার দেহ। যদিও তার পরিচয় জানা যায়নি।

এই ঘটনা জানার পরই ট্যিইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লেখেন, “পানিহাটির ইসকন মন্দিরের  দণ্ড মহোত্‍সবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন ৷ সমস্তরকম সাহায্য করছেন তাঁরা”।

সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পানিহাটির দই-চিঁড়ের মেলায় তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণ হারালেন তিনজন, ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আপডেট : ১২ জুন ২০২২, রবিবার