১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বিঘ্নে তাওয়াফ নিশ্চিত করতে নতুন তিন নিয়ম

পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র কাবায় নির্বিঘ্নে তাওয়াফ  নিশ্চিত করতে হজযাত্রীদের জন্য নতুন তিনটি নিয়ম চালু করেছে সউদি আরব। মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাওয়াফ করা হয়। সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক মুসল্লিদের কাবা তাওয়াফ করার ক্ষেত্রে তিনটি নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে। মুসল্লিদের কাবার চারপাশ প্রদক্ষিণ করার সময় আকস্মিক বিরতি নেওয়া এড়ানো, কাবায় অন্যদের হাঁটা-চলায় বাধা দেওয়া থেকে বিরত থাকা এবং প্রবেশ ও প্রস্থানের সময় তাওয়াফ ট্র্যাকে লেগে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওই স্থানে চলাচলের সুবিধার্থে আরও একটি পরামর্শ দিয়ে হজ ও উমরাহ মন্ত্রক জানিয়েছে, জনসমাগম কমাতে মসজিদের যেকোনও জায়গায় তাওয়াফের নামায আদায় করা যাবে। উমরাহ মরসুম শুরু হওয়ায় এই পরামর্শ দিয়েছে সউদি কর্তৃপক্ষ। এর আগে সউদি সরকারের সর্বশেষ নির্দেশনা ছিল ডায়াবেটিসে আক্রান্ত মুসল্লিদের উমরাহ পালন নিয়ে। সেসময় ইসলামের দু’টি পবিত্র স্থানের দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় সংস্থা মুসল্লিদের তাদের ওষুধ এবং পর্যাপ্ত খাবার গ্রহণের পরই মক্কার গ্র্যান্ড মসজিদে উমরাহ পালনের পরামর্শ দেয়। এছাড়া রক্তে শর্করার মাত্রা কমে গেলেও সাময়িকভাবে উমরাহ পালন না করার পরামর্শ দেওয়া হয় ডায়াবেটিক উমরাহযাত্রীদের। সম্ভাব্য জটিলতা এড়াতে হাঁটার সময় পায়ের দিকে খেয়াল রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। ডায়াবেটিক উমরাহযাত্রীদের উদ্দেশে  কর্তৃপক্ষ বলেছে, ‘গ্র্যান্ড মসজিদে আপনার সঙ্গে প্রয়োজনীয় সব ওষুধ রাখুন।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বিঘ্নে তাওয়াফ নিশ্চিত করতে নতুন তিন নিয়ম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার