১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিএলওদের মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল বলে তোপ দাগলেন তিনি। বিজেপি নেতা কটাক্ষ করে বলেন, শকুন যেমন মৃতদেহ খোঁজে। তৃণমূলও ঠিক তাই করছে। কোথায়-কোথায় কার-কার মৃত্যু ঘটছে খুঁজে বেড়াচ্ছে তৃণমূল।

শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করে রাহুল সিনহা বলেন, “তৃণমূল আর শকুনের মধ্যে কোনও পার্থক্য নেই। শকুন আকাশে উড়তে-উড়তে কোথায় কোনও পশুর মৃতদেহ রয়েছে কিনা, তার খোঁজ করে। যখনই কোনও মৃতদেহ পায় তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। তৃণমূলও ঠিক তাই। সর্বত্র চোখ রাখছে কে কোথায় আত্মহত্যা করছে। কে কোথায় মারা যাচ্ছে। কেউ অসুস্থ হয়েও মারা গেলে, সঙ্গে সঙ্গে এসআইআর বোর্ড নিয়ে হাজির হয়ে যায় তৃণমূল। তৃণমূলের অভিনয় মানুষ বুঝতে পারছে।”

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

শনিবার নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এদিন সকালে বাড়ি থেকে রিঙ্কু তরফদারের দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যাতে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে ওই সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি। রিঙ্কু তরফদার সহ বিএলওদের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, রবিবার