১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ গণতন্ত্রের মহারণ, ভোট গ্রহণ শুরু হতেই উত্তপ্ত কোচবিহার

পুবের কলম, ওয়েবডেস্ক: শুরু গণতন্ত্রের মহারণ। উত্তরবঙ্গ দিয়ে আজ শুরু হল প্রথম দফার নির্বাচন। মোট সাত দফায় নির্বাচন পর্ব চলবে বাংলায়। উত্তরবঙ্গের মধ্যে সকলের চোখ আজ কোচবিহারের দিকে। কোচবিহার, জলপাইগুড়ি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।  কেন্দ্রের বাহিনীর সঙ্গেই ভোটের সুরক্ষার দায়িত্বে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশকেও। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিশনের কাছেও বড়  চ্যালেঞ্জ।

উত্তরবঙ্গের তিন কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৫,৮১৪টি। অন্যদিকে, এই কেন্দ্রেই আওতাধীন শীতলকুচিতে ২০২১-এর গুলিকাণ্ডের স্মৃতি এখনও তরতাজা। উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও ভোটের সুরক্ষায় রয়েছেন রাজ্য পুলিশের বিপুল সংখ্যক কর্মী। ২০১৯ সালের লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্র থেকে জিতেছিলেন নিশীথ প্রামাণিক  জলপাইগুড়ির একটি আসনেও গতবার জিতেছিল বিজেপি। গেরুয়া দলের হয়ে এই কেন্দ্রে জিতেছিলেন জয়ন্ত রায়। আলিপুরদুয়ার কেন্দ্রেও ২০১৯-এর লোকসভা ভোটে পদ্ম ফুটেছিল। এবার তাই উত্তরবঙ্গ নিয়ে বাড়তি সতর্ক ছিল তৃণমূল।

ভোটের শুরু থেকে উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের ১৮ নং ওয়ার্ডে এক বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার শাসকদলের।

দিনহাটায় বাড়ির কাছেই আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন আহত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছোন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উদয়নের।

উদয়ন গুহর অভিযোগ, ‘দিনহাটা ব্লক টু-তে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির নেতা৷ তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে৷ দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, এটা বেআইনি৷ নেতার নাম অরণীকান্ত বর্মণ৷’

কোচবিহারের চান্দামারিতে ভোটগ্রহণ পর্বকে কেন্দ্র করে উত্তেজনা। এক দিকে তৃণমূলের ব্লক সভাপতির মাথা ফেটেছে৷ অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তারা ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছেন৷ ঘটনায় আহত বিজেপির বুথ সভাপতি৷

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ১৫/১৪৬ নং বুথে বিদ্যাশ্রম দিব্য জ্যোতি বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে দীর্ঘক্ষণ ইভিএম মেশিন খারাপ থাকায় বন্ধ হয়েছিল ভোটগ্রহণ। ৭:৫৫ নাগাদ এখানে ভোট গ্রহণ শুরু হয়।

ফালাকাটার ১৩/১৮৭ নম্বর বুথের ইভিএম মেশিন খারাপ থাকায় ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়, এরপর ইভিএম মেশিন পাল্টে নতুন মেশিন দিলে ভোট গ্রহণ শুরু হয়৷ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ও এ বারের বিজেপি প্রার্থী  নিশীথ প্রামানিকের বাড়ির এলাকার পাশের ভোটগ্রহণ কেন্দ্রে সকাল থেকেই সাধারণ ভোটারদের ভিড়৷

দুই বিক্ষিপ্ত ঘটনায় উত্তেজনা ছড়াল কোচবিহারের লোকসভা কেন্দ্র। তুফানগঞ্জ বারোকোদালিতে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

উল্লেখ্য,  প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯, উত্তরাখণ্ডের ৫, অরুণাচল প্রদেশের ২, মেঘালয়ের ২, আন্দামান নিকোবরের ১, মিজ়োরামের ১, নাগাল্যান্ডের ১, পন্ডিচেরির ১, সিকিমের ১, লাক্ষাদ্বীপের ১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এরাজ্যের তিনটি কেন্দ্রের পাশাপাশি রাজস্থানের ১২, উত্তরপ্রদেশের ৮, মধ্যপ্রদেশের ৬, অসম এবং মহারাষ্ট্রের প্রত্যেকটিতে ৫টি, বিহারের ৪, মণিপুরের ২, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, ছত্তিসগড়ের প্রত্যেকটিতে একটি আসনে ভোট হচ্ছে।

মণিপুরের ২টি আসন রয়েছে। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। কিন্তু মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আউটার মণিপুরে ২ দফায় ভোট গ্রহণ হবে। আজ প্রথম দফায় ইনার মণিপুরে ভোট রয়েছে। পাশাপাশি আউটারের মণিপুরের একাংশে ভোট রয়েছে আজ। আরেক অংশে ভোট হবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ গণতন্ত্রের মহারণ, ভোট গ্রহণ শুরু হতেই উত্তপ্ত কোচবিহার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার