১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেনের ইসরাইলের প্রতি সমর্থনে ক্ষুব্ধ হয়ে ইস্তফা মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্তার

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের লাগামহীন ইসরাইলের প্রতি সমর্থন মেনে নিতে পারলেন না তাঁরই দফতরের এক কর্মকর্তা। পদত্যাগ করতে বাধ্য হলেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তা। ওই শীর্ষকর্তা জানিয়েছেন, মার্কিন সমর্থিত এই যুদ্ধ ইসরাইল ও ফিলিস্তিনিদের জীবনে আরও দুর্ভোগ ডেকে আনবে। মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর একজন পরিচালক জশ পল বুধবার অনলাইনে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন। জশ পল লিখেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কয়েক দশক ধরে ওয়াশিংটনের একই ভুলের পুনরাবৃত্তি করছে। জশ লিখেছেন, মার্কিনের যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া উভয় ক্ষেত্রেই আরো বিপদ ডেকে আনছে। আমার ভয়, আমরা বিগত দশকগুলোতে একই ভুলগুলোর পুনরাবৃত্তি করছি এবং আমি আরো দীর্ঘ সময়ের জন্য এটির অংশ হতে অস্বীকার করছি।’

তিনি বলেন, বাইডেন প্রশাসনের এক পক্ষের জন্য অন্ধ সমর্থন এমন নীতিগত সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে, যা অদূরদর্শী, ধ্বংসাত্মক, অন্যায্য এবং প্রকাশ্যে সমর্থন করা মূল্যবোধের বিপরীত।

১১ বছরেরও বেশি সময় ধরে মার্কিন মিত্রদের কাছে অস্ত্র হস্তান্তরের সঙ্গে জড়িত পল লিখেছেন, ‘আমি আজ চলে যাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি, ইসরায়েলের জন্য প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে আমি সেই দর-কষাকষির শেষ পর্যায়ে পৌঁছেছি।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাইডেনের ইসরাইলের প্রতি সমর্থনে ক্ষুব্ধ হয়ে ইস্তফা মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার