১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাকায় আটকে থাকা যুবককে ৫০০ মিটার ছেঁচড়ে নিয়ে গেল ট্রাক, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রক্তমাখা দেহাংশ

পুবের কলম,ওয়েবডেস্ক: নৃশংসতার চূড়ান্ত পর্যায়। যুবককে চাকায় আটকে ছেঁচড়ে ছেঁচড়ে ৫০০ মিটার নিয়ে গেল ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় যুবকের রক্ত মাখা খণ্ড খণ্ড দেহাংশ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পঞ্জাবের হোশিয়ারপুর।  নিহত যুবকের নাম সুখদেব সিং। বয়স ২১। ঘটনার পর থেকে পলাতক চালক। চলছে তল্লাশি।

সংবাদমাধ্যম সূত্রে খবর,  ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়েছিল বালিবোঝাই এক ট্র্যাক্টরের। সেই ট্র্যাক্টরটিই চালাচ্ছিলেন প্রয়াত সুখদেব।  সংঘর্ষের পর কোনওভাবে চাকায় আটকে যায় তাঁর দেহ।  অভিযোগ, দুর্ঘটনার পরেও ট্রাকটি থামেনি। বরং আরও গতি আরও বাড়িয়ে দিয়েছিল চালক। যার ফলে ট্র্যাক্টরের চাকায় আটকে পড়া যুবকের দেহ রাস্তায় ঘষতে ঘষতে এগোয়। ওই সময়েই দেহটি ছিন্ন-বিছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

এদিকে ছেলের মৃত্যুর খবরে দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে বাবা যশবিন্দর একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তা অবরোধ করেন। চালকের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাকায় আটকে থাকা যুবককে ৫০০ মিটার ছেঁচড়ে নিয়ে গেল ট্রাক, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রক্তমাখা দেহাংশ

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার