০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কূপ খনন করতে গিয়ে বিপত্তি: কার্বি আংলংয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের কার্বি আংলং জেলার এক প্রত্যন্ত গ্রামে কূপ খনন করতে গিয়ে প্রাণ হারালেন তিন শ্রমিক। বুধবার সরকারি আধিকারিকরা এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কার্বি আংলংয়ের দিসামা গ্রামে একটি কূপ খননের কাজ করছিলেন ওই দিনমজুররা। কাজ চলাকালীন আচমকাই তাঁরা গর্তের গভীরে পড়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)।

উদ্ধারকারী দল তিন শ্রমিককে গর্ত থেকে উদ্ধার করে দ্রুত দিফু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁরা হলেন— তিসং তেরাং, বংথারবের হবি তেরন এবং লংসদাব তেরন। ঠিক কী কারণে এবং কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

আরও পড়ুন: বারুইপুরের মর্মান্তিক ঘটনা: মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন বাংলা যোগীরাজ্য নয়
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কূপ খনন করতে গিয়ে বিপত্তি: কার্বি আংলংয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারী ২০২৬, বুধবার