১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক মৃত্যু! হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ব্লেডে ছিন্নভিন্ন যুবকের শরীর

পুবের কলম, ওয়েবডেস্ক: হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। রবিবার ভয়ানক এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। মৃতের নাম অমিত সৈনি। সেলফি তুলতে গিয়ে একদম রোটরের কাছাকাছি চলে যান ওই যুবক। আর সেই রোটরের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিত সৈনি নামে ওই যুবকের।

পুলিশ জানিয়েছে, উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দফতরের  ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন অমিত। কেদারনাথ ধামের হেলিপ্যাডে কপ্টারটি নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত। তখনও কপ্টারটির পেছনের দিকের পাখা (রোটর) চলছিল। সেলফি তোলার উন্মাদনায় অমিত কিছুই বুঝতে পারেননি। মুহূর্তেই সেই ব্লেডে তাঁর মাথা কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

পুলিশ সূত্রে জানা গেছে, হেলিকপ্টারের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলাকালীন এই দুর্ঘটনা।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ধর্মীয় শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ২

আগামী ২৫ এপ্রিল থেকে কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে। চারধাম যাত্রা শুরু হয়েছে শনিবার থেকেই। তবে কেদারনাথ এবং যমুনোত্রীতে তুষারপাত হওয়ার কারণে রবিবারই পুণ্যার্থীদের যাত্রা আটকে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কারণ রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পথ ঝুঁকিপ্রবণ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৬ যাত্রী-আহত ১২

সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক মৃত্যু! হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ব্লেডে ছিন্নভিন্ন যুবকের শরীর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার