১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাটপাড়ায় প্রাণ গেল তৃণমূল নেতার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভোটের সকালেই ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে নিহত হলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। চায়ের দোকানে ছিলেন ওই তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকেই গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা । এলোপাথাড়ি বোমাও ছোড়ে দুষ্কৃতীরা। দোকানের জিনিসপত্র ছিন্নভিন্ন হয়ে যায়।

এই হামলার সঙ্গে তৃণমূলেরই একাংশ জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে সে কথা অস্বীকার করেছেন ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, ‘ঘটনার কথা শুনেছি। কে বা কারা গুলি চালিয়েছে তা বলা মুশকিল। সময়ের সঙ্গে সঙ্গে তা জানা যাবে।’ চায়ের দোকানের মালিক বলেন, ‘দোকানে অনেক ভিড় ছিল। আমি চা করছিলাম। হঠাৎ গুলি চলে। অশোক প্রতিদিন চা খেতে আসতেন। বাকি কে বা কারা গুলি চালল, কেন হামলা করল কিছু বলতে পারব না।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাটপাড়ায় প্রাণ গেল তৃণমূল নেতার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, বুধবার