১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য আপত্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করল তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ দোলা সেন ও মালা রায়ের নামে এই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গেছে।

সোমবার উত্তরবঙ্গ সফরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “যেভাবে বিজেপি ও নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে SIR-এর কাজ করছে, তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমার মনে হয়, SIR স্থগিত করা উচিত।” তাঁর এই মন্তব্যের পরপরই দলটি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। তৃণমূলের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ কাজের জন্য এত কম সময় নির্ধারণ করা সম্পূর্ণ অযৌক্তিক। তাঁদের দাবি, এখনও কোটি কোটি মানুষ সংশোধনের ফর্মই পাননি। এই পরিস্থিতিতে হঠাৎ করে কাজ শেষ করতে গেলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যেতে পারে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।

আরও পড়ুন: উমর খালিদদের জামিন মামলার রায় স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে কটাক্ষ করে বলেন, “নোটবন্দির মতো এবারও জোর করে SIR চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ তা মেনে নেবে না। নোটবন্দির মতোই এর ফলও উল্টো হবে।”

আরও পড়ুন: বিহারে SIR ব্যর্থ! ভোটার তালিকায় রয়ে গেছে ৫ লক্ষ ভুয়ো নাম, সুপ্রিমকোর্টে অভিযোগ

তিনি আরও বলেন, “অফিসার ও শিক্ষকরা দুই দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন। দুই ঘণ্টায় কত বাড়িতে যাওয়া সম্ভব? এত কম সময়ে এই কাজ করা বাস্তবসম্মত নয়।”

আরও পড়ুন: এসআইআর-এর কাজে লোকবল নিশ্চিত করতে হবে রাজ্যকেই: বিএলওদের মৃত্যুতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

তৃণমূলের দাবি, SIR-এর নামে পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দলের হাতে এই সংক্রান্ত প্রাথমিক তথ্যও এসেছে বলে জানা গেছে। দলটির মতে, এটি শুধু রাজনৈতিক নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। তৃণমূল জানিয়েছে, আদালতের রায় না আসা পর্যন্ত SIR প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানানো হবে। তাঁদের বক্তব্য— মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন দলের প্রধান লক্ষ্য।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার