১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০০ দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বনগাঁ ও বাগদায় তৃণমূলের বিক্ষোভ মিছিল

এম এ হাকিম, বনগাঁঃ একশো দিনের প্রকল্পে কাজের টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বনগাঁ ও বাগদায় বিক্ষোভ মিছিল করল তৃনমূল কংগ্রেস। রবিবার ও সোমবার দু’দিন ধরে মহকুমার বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা পোড়ানো কর্মসূচি পালন করা হয়।
সোমবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, প্রাক্তন বিধায়ক ও পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের নেতৃত্বে কয়েক হাজার প্রতিবাদী জনতার বিক্ষোভ মিছিল বনগাঁ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এ সময়ে মিছিলে শামিল হওয়া তৃণমূল সমর্থকরা ‘আর নেই দরকার, বিজেপি সরকার’, ‘এই বিজেপি আর না-আর না’ ইত্যাদি-সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ আজ বলেন, ‘কেন্দ্রীয় সরকার ডিজেলের দাম বৃদ্ধি করেছে, পেট্রোলের দাম বৃদ্ধি করেছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে এই সরকার। ব্যাংকের টাকা লুঠ করে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।’ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, দিদি তুমি দিল্লির দিকে এগিয়ে চলো, ভারতবর্ষকে রক্ষা করো, বাংলাকে রক্ষা করো। আমরা তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা আজকে শ্রমজীবি মানুষদের নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। শ্রমজীবি মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না, দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না, গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। দেশের টাকা বাইরে পাঠানো যাবে না।’
আজ বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার গলায় ঝুলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন। একইদিনে, বাগদা ব্লকের বয়রা বাজারে বাগদা পূর্বব্লক তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা পরিতোষ কুমার সাহা। এতে নারী-পুরুষ নির্বিশেষে কয়েক হাজার মানুষ শামিল হন। এদিন, বনগাঁ নীলদর্পণ ব্লক তৃণমূলের পক্ষ থেকে ঘাটবাঁওড় ও পাইকপাড়া এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ব্লক ও আঞ্চলিক তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ান দলীয় কর্মী-সমর্থকরা।

সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০০ দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বনগাঁ ও বাগদায় তৃণমূলের বিক্ষোভ মিছিল

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার