১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি ছবিতে ১০০ শতাংশ কর, ঘোষণা ট্রাম্পের

পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ কর বসানো হবে। তাঁর দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প ধ্বংসের পথে, আর অন্য দেশগুলো করছাড় ও অন্যান্য প্রণোদনা দিয়ে নির্মাতাদের টেনে নিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় নিরাপত্তা হুমকি’।

এই নতুন নির্দেশিকার প্রভাব পড়বে ভারতে প্রযোজিত ছবিগুলির উপরেও। এ দেশে প্রযোজিত ছবি আমেরিকায় মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাকে। ট্রাম্পের বক্তব্য, আমেরিকার চলচ্চিত্রের বাজার-বিধ্বস্ত। হলিউড এবং অনুরূপ জায়গাগুলি ধুঁকছে।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

এর নেপথ্যে বিভিন্ন দেশের ‘চক্রান্ত’ দেখতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ, আমেরিকান স্টুডিয়ো এবং চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমেরিকার অর্থনীতির কোনও লাভ হচ্ছে না।

আরও পড়ুন: জোহরান মামদানিকে সমর্থনকারী ইহুদিদের ‘বোকা এবং নিজেদের জাতির শত্রু’ বললেন ট্রাম্প

আরও পড়ুন: এই শহর অভিবাসীদের: মেয়র নির্বাচিত হয়ে ট্রাম্পকে বার্তা মামদানির
ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিয়ম, ৪২ দেশের নাগরিকদের সোশ্যাল মিডিয়া–সহ ব্যক্তিগত তথ্য যাচাই হতে পারে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশি ছবিতে ১০০ শতাংশ কর, ঘোষণা ট্রাম্পের

আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার