১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগরে জলে ডুবে মৃত্যু দুই নাবালিকার, এলাকায় শোকের ছায়া

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :  শনিবার লক্ষ্মী পুজোর দিনবেলায় বকুলতলা থানার সাহাজাদাপুরে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটলো দুটি নাবালিকা মেয়ের।পুলিশ ও স্থানীয় সূএে জানা গেল, এদিন বেলায় জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার সাহাজাদাপুর পঞ্চায়েতের মন্ডল পাড়া এলাকার একটি পুকুরে স্নান করতে নেমে ডুবে যায় দুটি মেয়ে।

মেয়ে দুটির বাড়ির লোকজন মেয়েদেরকে না পেয়ে খোঁজাখুজি করতে করতে বাড়ির কাছে একটি পুকুরের পাশে গামছা ও চটি পড়ে থাকতে দেখে ঐ পুকুরে নেমে তল্লাশি চালিয়ে মেয়ে দুটির দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বকুলতলার থানার পুলিশ।

দেহ দুটিকে উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।মৃত মেয়েদুটির নাম জ্যোতি মন্ডল (১৪) ও অংকিতা নস্কর (১৩)।

দুজনেরই বাড়ি সাহাজাদাপুর মন্ডল পাড়া এলাকায়।বকুলতলা থানার পুলিশ মৃতদেহ দুটিকে এদিন ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নরেন্দ্র মোদি যাচ্ছেন না, তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরে জলে ডুবে মৃত্যু দুই নাবালিকার, এলাকায় শোকের ছায়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার