১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারাঠা সংরক্ষণ নিয়ে বিক্ষোভকারীদের সমর্থনে পদত্যাগের ঘোষণা করলেন মহারাষ্ট্রের আরও দুই বিধায়ক

পুবের কলম, ওয়েবডেস্ক:  মারাঠারা হল একটি গোষ্ঠী। যারা, ঐতিহাসিকভাবে কৃষক এবং যোদ্ধাদের নিয়ে গঠিত। তবে, এরা সাধারণত কৃষিপ্রধান। কৃষি সংকটের কারণে আর্থিক স্থিতিশীলতার পতনের উল্লেখ করে এই সম্প্রদায় কয়েক দশক ধরে শিক্ষা ও সরকারি চাকরিতে কোটা দাবি করে আসছে।

২০১৭ এবং ২০১৮ সালে তাঁদের দাবি নিয়ে চাপ দেওয়ার জন্য একের পর এক ব্যাপক আকারে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
মারাঠা কোটার জন্য এই দাবি বিগত কয়েক মাসে ফের আলোচনার শীর্ষে আসে যখন, সমাজকর্মী মনোজ জারাঙ্গে-পাটিল সেপ্টেম্বরে এই কারণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করেন৷ মারাঠা কোটা কার্যকর করার জন্য মহারাষ্ট্র সরকারকে দেওয়া ৪০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরে ২৫ অক্টোবর, জারাঙ্গ-পাটিল জালনা জেলার অন্তরওয়ালি সরাটি গ্রামে অনশন শুরু করেন।

শিবসেনা নেতা হেমন্ত পাটিল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভকারীদের সমর্থনে সাংসদ হিসাবে পদত্যাগ করার ঘোষণা করার একদিন পরে, মহারাষ্ট্রের আরও দুই বিধায়কও একই পথ অনুসরণ করেছেন।

পিটিআই অনুসারে, নাসিকের সাংসদ হেমন্ত গডসে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার জন্য তাঁর কাছে আবেদন করেছেন। একইসঙ্গে, মহারাষ্ট্রের বিড জেলার গেভরাই বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক লক্ষ্মণ পওয়ারও এই একই কারণের সমর্থনে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মহারাষ্ট্রের হিঙ্গোলির সাংসদ হেমন্ত পাটিল সোমবার লোকসভা সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। উল্লেখ্য, হেমন্ত পাটিল এবং হেমন্ত গডসে শিন্ডের শিবসেনা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারাঠা সংরক্ষণ নিয়ে বিক্ষোভকারীদের সমর্থনে পদত্যাগের ঘোষণা করলেন মহারাষ্ট্রের আরও দুই বিধায়ক

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার