পুবের কলম ওয়েবডেস্ক : রাষ্টসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আফগানিস্তানের প্রায় ২ লক্ষ সরকারি স্কুল শিক্ষককে প্রতি মাসে ১০০ ডলার করে বেতন দেবে । আফগানিস্তানের শিক্ষামন্ত্রক জানিয়েছে এরই মধ্যে ৪০ হাজারেরও বেশি স্কুল শিক্ষক রাষ্টসংঘের দেওয়া দুই মাসের বেতন পেয়েছেন এবং বাকি শিক্ষকরা আগামী দুই সপ্তাহের মধ্যে বেতন পাবেন । ইউনিসেফের পরিকল্পনাটি আপাতত দুই মাসের হলেও এর মেয়াদ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে । শিক্ষামন্ত্রকের মুখপাত্র আজিজ আহমেদ রিয়ান বলেন বেতন হিসেবে ইউনিসেফ শিক্ষকদের ১০০ ডলার করে দিচ্ছে ।
তবে যে সকল শিক্ষকের বেতন ১০০ ডলারের বেশি তাদের বাকি অংশটুকু মন্ত্রক থেকে প্রদান করা হবে । আফগানিস্তানে আগে থেকেই শিক্ষকদের বেতন খুবই কম । ২৮ বছর ধরে শিক্ষক হিসেবে কর্মরত ৪৮ বছর বয়সী হামিরা জানান তিনি অসুস্থ কিন্তু আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারছেন না । তিনি বলেন ’আমার অনেক সমস্যা । আয় থেকে আমি ঘরের ভাড়া ও সংসারের খরচ মেটাতাম । কিন্তু এখন আয় বন্ধ হয়ে গেছে । এখন আমার আত্মীয়ের ঘরে থাকি । গত আগস্টে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অনেক সরকারি কর্মীর বেতন আটকে যায় । কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের ৭০০ কোটি ডলারেরও বেশি সম্পদ পশ্চিমা দেশগুলো আটকে দেয় । ফলে খুব দ্রুত অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয় দেশটি । বিপাকে পড়ে সাধারণ মানুষ । এ অবস্থায় মানবিক বিপর্যয় এড়াতে রাষ্টসংঘের সংস্থাগুলো আফগান সরকারি কর্মীদের বেতন পরিশোধ করতে চেয়েছে । কারিমা নামের একজন শিক্ষক বলেন - আমি ইউনিসেফের মাধ্যমে শিক্ষকদের ১০০ ডলার করে দেওয়ার কথা শুনেছি । এই উদ্যোগকে স্বাগত জানাই ।২ লক্ষ আফগান শিক্ষকের বেতন দেবে ইউনিসেফ !
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৮
আরও খবর
নাইজেরিয়ায় ২০০ মার্কিন সেনা মোতায়েন
Gaza: ইসরাইলি হামলায় ১০ দিনেই ৩২২ শিশুর মৃত্যু
মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা
চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে সর্বোচ্চ মূল্য চোকাতে হচ্ছে শিশুদের, উদ্বিগ্ন ইউনিসেফ
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে সর্বোচ্চ মূল্য চোকাতে হচ্ছে শিশুদের, উদ্বিগ্ন ইউনিসেফ
'ফিলিস্তিনের শিশুরা ক্ষুধা ও রোগের শিকার হচ্ছে', গাজা সফরের পর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের
'ফিলিস্তিনের শিশুরা ক্ষুধা ও রোগের শিকার হচ্ছে', গাজা সফরের পর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের
'গৃহ লক্ষ্মী' প্রকল্পে মহিলাদের মাসিক ২,০০০ টাকা সহায়তা, রাহুলের হাতে নয়া স্কিম চালু কর্নাটকে
'গৃহ লক্ষ্মী' প্রকল্পে মহিলাদের মাসিক ২,০০০ টাকা সহায়তা, রাহুলের হাতে নয়া স্কিম চালু কর্নাটকে
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য