১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিওডোরান্টের অশালীন বিজ্ঞাপন, ট্যুইটার এবং ইউটিউব থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক

পুবের কলম ওয়েবডেস্কঃ সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসলো কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রক। একটি বহুজাতিক সংস্থার ডিওডোরান্টের বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার জন্য ইউটিউব এবং ট্যুইটারকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরেই ওই বিতর্কিত সুগন্ধীর বিজ্ঞাপন ট্যুইটার এবং ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তথ্যসম্প্রচার মন্ত্রক বলেছে যে বিজ্ঞাপনগুলি তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধিমালা ২০২১ -এর নিয়ম ৩(১)(বি)(২) লঙ্ঘন করেছে৷  খুব সম্প্রতি দুটি বডি ডিওডোরান্ট প্রস্তুতকারী সংস্থা দুটি বাণিজ্যিক বিজ্ঞাপন প্রস্তুত করে। ব্যবসার স্বার্থে নৈতিকতা আর মূল্যবোধের তোয়াক্কা করেনি সংস্থাটি। কু‍ৎসিতভাবেই ওই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। মেয়েদের ছোট করে দেখানোর পাশাপাশি তাঁদের সম্মান নিয়েও ছেলেখেলা করা হয়েছে বলে অভিযোগ।   কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রক জানিয়েছে ভিডিওটি “এক মিলিয়নের কাছাকাছি দেখা হয়েছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে।”ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই শুরু এই ভিডিওটির বিরুদ্ধে সরব হন মানবাধিকার কর্মীরা। এরপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া অবিলম্বে দুই সামাজিকমাধ্যম থেকে ওই অশালীন বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিয়েছে।লিঙ্গের ভিত্তিতে অপমানজনক বা হয়রানিমূলক এমন কোনও তথ্য হোস্ট, প্রদর্শন, বা আপলোড করা যাবেনা বলেই নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিওডোরান্টের অশালীন বিজ্ঞাপন, ট্যুইটার এবং ইউটিউব থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার