১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘যুদ্ধ বন্ধে ব্যর্থ রাষ্ট্রসংঘ’, এরদোগান-রাইসি বৈঠক আঙ্কারায়  

আঙ্কারা, ২৫ জানুয়ারি: রাষ্ট্রসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমূল সংস্কার আনার আহ্বান জানিয়েছে ইরান। ইরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যায়নবাদী ইসরাইলের চালানো গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এসব আন্তর্জাতিক সংস্থা তাদের কার্যকারিতা হারিয়েছে। আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার তুর্কি সমকক্ষ রিসেপ এরদোগানের সঙ্গে দু’ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে গঠন করাই হয়েছিল শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের আর কোনও কার্যকারিতা নেই।’ ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে তারা আর কার্যকর নয়।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যেতে হবে।’ রায়িসি ফিলিস্তিনকে শীর্ষ মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে বলেন, ‘গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে।’ তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে, বিশ্ব মোড়ল আমেরিকা ইসরাইলি গণহত্যার ঘৃণ্য সহযোগীতে পরিণত হয়েছে’। ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, গাজায় চলমান ভয়াবহ অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য ইসরাইলের অর্থনৈতিক ধমনীগুলো কেটে ফেলতে হবে। ১০০ দিনেরও বেশি সময় ধরে দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ায় ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণকে চলমান যুদ্ধের ‘প্রকৃত বিজয়ী’ বলে উল্লেখ করেন। যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে এ আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান। এর আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি নতুন ও পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘যুদ্ধ বন্ধে ব্যর্থ রাষ্ট্রসংঘ’, এরদোগান-রাইসি বৈঠক আঙ্কারায়  

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার