পুবের কলম, ওয়েবডেস্ক:: বর্তমান সমাজে শিশু থেকে নাবালক তাদের মধ্যে নৃশংসতা, অপরাধ প্রবণতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার ভয়াবহতায় শিউরে উঠছে গোটা সমাজ। সেই রকমই একটি ঘটনার সাক্ষী থাকল দিল্লি। ভয় দেখিয়ে এক নাবালকের ওপর অকথ্য যৌন নির্যাতন চালালো তারই তিন নাবালক বন্ধু। যাদের সকলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সকলেরই বয়স ১২ থেকে ১৪’র মধ্যে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির হাউজ খাস এলাকায়। যা প্রকাশ্যে আসে রবিবার রাতে।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকাল সাড়ে ৬টা নাগাদ ওই নাবালক হাউজ খাসের সেন্ট্রাল পার্ক থেকে খেলে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎই তিন বন্ধু তার পথ আটকায়। তাকে জোর করে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার ওপর অকথ্য অত্যাচার চালায় তারা। ঘটনাগুলির ভিডিয়ো করে একজন। পরে সেই ভিডিয়ো নির্যাতিতের মায়ের কাছে পাঠিয়ে দেয় ওই তিন বন্ধুর মধ্যে একজন। সেই ভিডিয়ো পেয়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতের মা। ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে ওই তিন নাবালক অভিযুক্তক গ্রেফতার করে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ভিডিয়োতে দেখা গিয়েছে, এক অভিযুক্ত সবজি কাটার ছুরি দেখিয়ে ওই নাবালককে তার গোপনাঙ্গ মুখে নিতে বাধ্য করে। চাটানো হয় জুতো। গোটা ঘটনা রেকর্ড করে বাকিরা। হমকি দেওয়া হয় এই ঘটনার কথা কাউকে বললে ফল ভালো হবে না। ভয়ে নাবালক গোটা ঘটনা পরিবারের কাছে গোপন রাখে। নিজে মানসিকভাবে ভেঙে পড়ে।’
পুলিশ জানিয়েছে, নির্যাতিত নাবালককে শারীরিক পরীক্ষা ও কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে। তার বয়ান রেকর্ড করা হয়েছে। নাবালকের বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৫০৬ ধারা ও পকসো আইনে তিন অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।






























