১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি: বসপা মিম জোট, চিন্তায় কংগ্রেস  

পুবের কলম,ওয়েবডেস্ক: বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এক জোট হচ্ছে এমন ছবি দেখা যাবে না উত্তরপ্রদেশে। সমাজবাদি পার্টি আগাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেসকে ১১টি আসন ছাড়বে তারা। যদিও কংগ্রেসের দাবি ছিল ২০ কিন্তু বিহারে নীতীশ কুমারের মনোভাব দেখে কংগ্রেস ইউপি নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি অখিলেশের ঘোষণার পর।

কিন্তু ইন্ডিয়া জোটের বাইরে থাকা বহুজন সমাজ পার্টি ও হায়দরাবাদের মিম পার্টি জোট করে তৃতীয় ফ্রন্ট গড়ার সম্ভাবনা চর্চায় এসেছে। কংগ্রেস জানিয়েছে উত্তরপ্রদেশে মিম বসপা জোট গঠন হতে চলেছে। উত্তরপ্রদেশের ৩০টি মুসলিম প্রধান কেন্দ্র রয়েছে যেখানে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা রয়েছে সেই সব কেন্দ্রগুলিতেই মিম বসপা প্রার্থী দিতে চাইছে বলে জানায় কংগ্রেস।

কংগ্রেস নেতা জানান, এই রাজ্যে বিজেপিকে সহজেই কয়েকটি আসনে জয় এনে দেওয়ার চেষ্টা করবে এই তৃতীয় ফ্রন্ট। বিজেপি বিরোধী ভোট বিভাজন হলেই এটা সম্ভব, আর সেজন্য হায়দরাবাদের ভাই ও ইউপির বহেনজি চেষ্টা শুরু করবেন। আর এই দুই দল ইতিপূর্বে একই ভূমিকা পালন করে আসছে।

এবার দলিত মুসলিম ভোট তাঁরা নিজেদের দিকে টানার চেষ্টা করবে মুসলিম কেন্দ্রে প্রার্থী দিয়ে। উল্লেখ্য, মিম পার্টির গায়ে সাম্প্রদায়িক তকমা দিয়েছে হিন্দুত্ববাদীরা। ফলে ইন্ডিয়া জোট এই দলকে নিতে  চাইছে না আর অপরদিকে সপা আদৌ জায়গা ছাড়তে চাইছে না বসপাকে নিজের অস্তিত্ব বাঁচাতে।

আর সে কারণে ব্রাত্য করে রাখা এই দুই দল নিজেদের মধ্যে জোট গঠন করে চাপে রাখতে চাইছে কংগ্রেস জোটকে। যদিও এই দু’টি দলকে ভোট কাটুয়া পার্টি বলে এর আগে অভিহিত করেছিল কংগ্রেস।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপি: বসপা মিম জোট, চিন্তায় কংগ্রেস  

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার