পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর প্রদেশে অব্যাহত রইল গেরুয়া ঝড়। ম্যাজিক ফিগার পার করল বিজেপি।বিজেপি ২৩৯ টি আসনে এগিয়ে। সমাজবাদী পার্টি জোট এগিয়ে ১০৪ টি আসনে।
সাতটি করে আসনে এগিয়ে কংগ্রেস এবং বিএসপি।আরও পড়ুন:
বুথফেরত সমীক্ষার ফলাফলের বাস্তবায়ন ঘটল ইউপি তে।এবার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে পদ্মশিবিরের প্রচারে মোদীর পাশাপাশি সমান ভাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। টানা দ্বিতীয় বার লখনউয়ের কুর্সি দখল করতে পারলে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অমিত শাহের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: