১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বারে গুলি, নিহত ৫

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার  ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বারে  বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত  হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।   তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনাস্থলে হামলাকারীকেও গুলি করা হয়েছে,  তবে তার অবস্থা জানা যায়নি। সোশ্যাল মিডিয়া  প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অরেঞ্জ  কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর  সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে।  শেরিফের অফিস অবশ্য এই ঘটনায় বিস্তারিত  আর কোনও তথ্য জানায়নি। সূত্রের খবর,  ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি  বারে এই হামলা চলেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন বারে গুলি, নিহত ৫

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার