২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওভেনে পুড়িয়ে সন্তানদের মারলেন মা, যাবজ্জীবন কারাদণ্ড আমেরিকার আদালতের

পুবের কলম, ওয়েবডেস্ক: নিজ হাতে সন্তানদের খুন করল মা। অভিযোগ, হত্যা করার পরিকল্পনাতেই সন্তানদের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলেন তিনি। সেখানেই ঝলসে মৃত্যু হয়েছে দুই শিশুর। ঘটনাটি ঘটেছে আমেরিকার আটলান্টায়। এদিন আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই মহিলাকে যাবজ্জীবন  কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, খুন করার পর নিজেই পুলিশে খবর দেন ওই মহিলা। প্রাথমিকভাবে নিজের দোষ অস্বীকারও করলেও তদন্তে নিজের দোষ স্বীকার করেন তিনি।

জানা গেছে, ২০১৭ সালে ঘটনাটি ঘটেছিল। সেদিন জরুরী পরিষেবা নম্বরে  ফোন করে আসামী লামোরা জানান,বাইরে থেকে বাড়ি ফিরে এসে তাঁর দুই  সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন তিনি। তারপর ভিডিয়ো কল করে স্বামীকে সন্তানদের মৃত্যুর খবর দেন তিনি। এরপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে পুড়িয়ে হত্যা করার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। অভিযুক্তের মায়ের বক্তব্য, তাঁর মেয়ের মানসিক স্বাস্থ্য ঠিক নেই।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিজেপির ফরম-৭ জমা দিয়ে ভোট কাটার চক্রান্ত রুখে দিয়েছে বাংলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওভেনে পুড়িয়ে সন্তানদের মারলেন মা, যাবজ্জীবন কারাদণ্ড আমেরিকার আদালতের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার